ইশরাকের শপথের বিষয়ে সাংবিধানিক সিদ্ধান্ত নেবে ইসি: আপিল বিভাগ

Date:

ইশরাকের শপথের বিষয়ে সাংবিধানিক সিদ্ধান্ত নেবে ইসি: আপিল বিভাগ
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এ আদেশ দেন এ আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

একইসঙ্গে পর্যবেক্ষণসহ আপিল নিষ্পত্তি করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বুধবার (২৮ মে) ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজের যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন, তার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শুরু হয়।

শুনানিতে ইসিকে আদালত বলেন, শপথের মতামতের জন্য কেন আইনমন্ত্রণালয়ে ফাইল পাঠালেন, জুলাইয়ের পরও তো সিস্টেম ঠিক হয়নি। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার দরকার ছিল, কেন করেননি।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...