এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা উদ্ধার

Date:

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা উদ্ধার
এইচএসসি পরীক্ষা দিতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া মাহিরাকে সাভার থেকে উদ্ধার করা হয় রোববার (২৯ জুন) দিনগত রাতে।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারপ্রাপ্ত মাহিরাকে আনুষ্ঠানিকতা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, রোববার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাহিরা। দুপুর ১টার দিকে এইচএসসির পরীক্ষার সময় শেষ হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে জানতে পারেন, মাহিরা পরীক্ষায় উপস্থিতই হননি।

এ ঘটনার পরপরই সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মাহিরার পরিবার। এরপর থেকেই তাকে খুঁজতে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...