কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: ব্যবস্থা নিতে নির্দেশ সরকারের

Date:

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: ব্যবস্থা নিতে নির্দেশ সরকারের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ বৈঠকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের বিষয়টি নিয়ে আলাপ হয়েছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে।

যদিও পুলিশ, ডিবিসহ বিভিন্ন বাহিনী দলটির কিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

কর্মকর্তারা বলছেন, নিষিদ্ধ সংগঠনের লোকেরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...