কেনিয়ায় আবাসিক ভবনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬

Date:

কেনিয়ায় আবাসিক ভবনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬

কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে আবাসিক একটি এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটের দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে বিকেল ৩টার দিকে কাইম্বুর কাছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়।

কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেছেন, যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানেও দুজন নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকদের তোলা ছবিতে দেখা গেছে, উৎসুক জনতা জড়ো হয়েছে। এছাড়া কেনিয়া রেড ক্রস ও প্রথম সাড়া প্রদানকারী দলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা এএফপিকে বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সটি আকাশে থাকাকালীনই আগুন ধরে যায়। এরপর সেটি ছোট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

সূত্র: আলজাজিরা

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...