কেশবপুরের বহুল আলোচিত অবৈধ ইটভাটা রোমান ব্রিকস অবশেষে উচ্ছেদ

Date:

কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলার বহুল আলোচিত অবৈধ ইট ভাটা রোমান ব্রিক্সস বুধবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) এর আবেদনের প্রেক্ষিতে, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ ভেঙ্গে দেয়া হয়েছে।

জন স্বার্থে বেলা ৩৩৭২/২২ মহামান্য হাইকোর্টে একটি মামলা করলে ২৬/৪/২২ এ দেশের আইনের পরিপন্থী বলে নিষেধাজ্ঞা দেয়। তার পরও ভাটার মালিক পরিবেশ দূষনের মাধ্যমে ক্ষমতার জোরে দীর্ঘ ৭ বছর ধরে ভাটাটিতে ইট পুড়িয়ে আসছিল।

বুধবার বেলা ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের যশোরের উপ-পরিচালক ইমদাদুল হক ও খুলনা বিভাগীয় কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফির রহমানের উপস্থিতিতে অবৈধ ভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি, আনসার ও ফায়ার সার্ভিস এর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাটার চিপনি ভাঙ্গার ভাঙ্গার মাধ্যমে ইট ভাটাটি উচ্ছেদ করায় এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানান। উল্লেখ্য ঐ ভাটাটি উচ্ছেদ করতে প্রশাসন ইতিপূর্বে কয়েকবার লোকদেখানো উচ্ছেদ অভিযান পরিচালনা করে। যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...