গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

Date:

গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুইজন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের ছেলেও রয়েছেন।

নিহতরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বর ঘাট গ্রামের ছাবেদ আলী প্রামানিকের ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরিন নাহার (৩০) ও তাদের ছেলে মো. হুরাইরা (১২) এবং গাজীপুরের মাওনার কেউরা এলাকার মৃত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আরও তিনজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সুরুজ উজ জামান জানান, সিএনজি অটোরিকশা ও কভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...