চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ে বিস্ফোরণ

Date:

চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ে বিস্ফোরণ ইসরায়েলি হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র তেল আবিব, হাইফাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানছে। ইরানি সংবাদমাধ্যম গুলো বলছে দেশটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার প্রেক্ষিতে পুরো ইসরায়েলে আবারো সতর্কতা সাইরেন বেজে উঠেছে।

এখনও কিছু সময় পরপর এই সাইরেন বেজে চলেছে।
আল জাজিরা সূত্রে জানা গেছে, ইসরায়েলের উত্তরের বহু এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে ভবন, আতঙ্কে লোকজন রাস্তায় ছুটে আসে।

হাইফা শহর থেকে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

ফার্স নিউজ এজেন্সি, ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানায়, তেল আবিবেও ব্যাপক আকারে বিস্ফোরণ হয়েছে। এসব হামলা ইরানের নতুন করে চালানো প্রতিশোধমূলক আক্রমণের অংশ বলে দাবি করা হচ্ছে। সূত্রগুলো হামলাগুলোকে “চরম তীব্র ও ব্যাপক” আখ্যা দিয়ে বলছে, এই হামলা নজিরবিহীন।

ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা দেয়— সকল বাসিন্দাকে অবিলম্বে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

ইসরায়েলের চ্যানেল ১৪ ও চ্যানেল ১৩-কে উদ্ধৃত করে ইরানি সংবাদ সংস্থা মাহের নিউজ জানিয়েছে তেল আবিবের দক্ষিণে অবস্থিত একটি ইসরায়েলের কৌশলগত সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। অন্যদিকে, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়েও একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বলে দাবি করা হচ্ছে।

সবচেয়ে ভয়াবহ দাবিটি এসেছে একটি ইসরায়েলি বেসরকারি চ্যানেল থেকে—তাদের মতে, একটি ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে একটি ৫০-তলা ভবনে আঘাত হানে, যা বিস্ফোরণের মাত্রাকে আরও ভয়ঙ্কর করে তোলে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...