চৌগাছায় দুই মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা

Date:

চৌগাছা (যশোর) প্রতিনিধি:চৌগাছায় দুই মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা  যশোরের চৌগাছায় দুই মাদক ব্যবসায়ী হান্নান (৫২) ও মনিরুল ইসলাম (৫৪)-কে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টার সময় উপজেলার পুড়াপাড়া বাজারে অভিযান চালিয়ে পুড়াপাড়া খালপাড়ার আব্দুর রহমানের ছেলে হান্নানের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন।
অন্যদিকে, উপজেলার কাঁচা বাজারের  সামনে থেকে চায়ের দোকান হাজরাখানার আব্দুর রহিমের ছেলে মনিরুল ইসলামের কাছ থেকে ৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৫ ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড ও ২হাজার টাকা করে মোট ৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সাইদুর রহমান, এএসআই বিপ্লব চক্রবর্তী, গোলদার রহমান এবং ভূমি অফিসের পেশকার জুবায়েত আহমেদ উপস্থিত ছিলেন। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...