জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরানো হলো চুন্নুকে

Date:

জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরানো হলো চুন্নুকে

মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি জিএম কাদেরের আস্থাভাজন বলে পরিচিত।

সোমবার জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করেছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ প্রদান করেছেন।

মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করে ২০২২ সালের সেপ্টেম্বরে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করেছিলেন জিএম কাদের।

অব্যাহতি পাওয়ার পর মুজিবুল হক চুন্নুর প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...