জামায়াতে সহকারী সেক্রেটারি আজারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে সংবাদ সম্মেলন

Date:

জামায়াতে সহকারী সেক্রেটারি আজারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে সংবাদ সম্মেলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা জামায়াত। মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) বেলা বারোটার দিকে প্রেসক্লাব যশোরের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন,রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেফতারকৃত অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেন। রাষ্ট্রপতির আদেশে অনেককে তৎক্ষণাৎ মুক্তি দেওয়া হয়। দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। জামায়াত স্বৈরশাসনামলে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। আর স্বৈরশাসন মুক্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার হচ্ছে।
জামায়াতে সহকারী সেক্রেটারি আজারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে সংবাদ সম্মেলন নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত,প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেফতারকৃত এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাঁকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায়। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।
এদিকে বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় মুন্সি মেহেরুল্লাহ ময়দানে এটিএমআজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ অভিক্ষোভ মিছিল করবে যশোর জেলা জামায়াত।সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল,জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম মনিরুল ইসলাম, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাশেম রেজা,শহর আমির শামসুজ্জামান, জেলা দপ্তর সম্পাদক নুর-আলী নূর মামুন, শহরের সহকারি সেক্রেটারি মুকিদুল হক
আলমগীর হোসেন প্রমুখ।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...