টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দিলেন শান্ত

Date:

টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দিলেন শান্ত গুঞ্জনটা সিরিজের প্রথম টেস্টের পরই শোনা যাচ্ছিল। দ্বিতীয় টেস্টে হারের পর সে গুঞ্জনটাই সত্যি হলো। নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্বটাও ছেড়ে দিলেন। কলম্বো টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণাটা দিলেন তিনি।

২০২৩ বিশ্বকাপের পর সব ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল তাকে। তার এক বছর না পেরোতে গত বছর নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। এরপর বোর্ড সভাপতির অনুরোধে তা ধরে রাখেন শান্ত। যদিও টি-টোয়েন্টির নেতৃত্বটা তখনই ছেড়ে দিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর চলমান শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে শান্ত জানতে পারেন ওয়ানডের নেতৃত্বে আর রাখা হচ্ছে না তাকে। তার বদলে মেহেদী হাসান মিরাজকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্বটা। এরপর থেকেই গুঞ্জন ছিল, শান্ত টেস্টের নেতৃত্বটাও নিজের কাছে রাখবেন না আর। শেষমেশ সে গুঞ্জনই বাস্তবে রূপ নিল।

অধিনায়ক হিসেবে বেশ পারফর্ম করেছেন শান্ত। অন্তত টেস্ট আর ওয়ানডেতে তো বটেই। টেস্টে তার ক্যারিয়ার গড় যেখানে ৩২, সেখানে অধিনায়ক হিসেবে তার গড়টা বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ। পুরো ক্যারিয়ারে ৭ সেঞ্চুরি আর ৫ ফিফটি করেছেন তিনি। তার ৩টি সেঞ্চুরি আর ২টি অর্ধশতক এসেছে অধিনায়ক হওয়ার পর।

 

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...