ট্রাকচাপায় করিমনের ৩ যাত্রী নিহত

Date:

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় করিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনি (৫৫), খাইরুল ইসলাম খোকন (৩৫) ও রাসেল (২৮)। নিহত ও আহতদের বিস্তারিত নাম-ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল লতিফ।

তিনি জানান, ভোর সাড়ে ৪টায় ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল এবং নসিমনটি সাঁথিয়ার দিকে যাচ্ছিল। মাঝ পথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং কয়েকজন আহত হন। আর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...