ঢাকায় গ্রেফতার যশোর আ’লীগ নেতা শেখ আতিকুর বাবু

Date:

ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু।
যশোর জেলা আওয়ামী লীগের এই নেতা ইতিপূর্বে যশোরে গ্রেফতার হন।

তাকে একটি নাশকতা মামলায় চালান দেয়া হয়। সম্প্রতি তিনি সে মামলায় জামিন লাভ করেন এবং অতিসম্প্রতি সে মামলার নির্ধারিত দিনে আদালতে হাজিরাও দেন।

পরবর্তীতে ব্যক্তিগত কাজে তিনি ঢাকা চলে যান। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শেখ আতিকুর বাবু ঢাকার ফার্মগেট তেজকুনি পাড়া এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন।
যশোরে হওয়া মামলায় তিনি জামিনে থাকলেও ঢাকায় কোন মামলায় তাকে চালান দেয়া হয়েছে, তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...