দেশে সুশাসন নেই, ঘুষ বেড়েছে পাঁচগুণ: মির্জা ফখরুল

Date:

দেশে সুশাসন নেই, ঘুষ বেড়েছে পাঁচগুণ: মির্জা ফখরুল

ব্যবসায়ীদের এখন পাঁচগুণ বেশি ঘুষ দিতে হচ্ছে এবং পুলিশ প্রশাসনেরও কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশে কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। পুলিশেও কোনো পরিবর্তন হয়নি।

রাতারাতি সংস্কারের ধারণাকে নাকচ করে দিয়ে মির্জা ফখরুল বলেন, এর জন্য সময় লাগবে। তবে গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না।

তিনি বলেন, কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনোরকম বিলম্ব না করে অতিদ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, এটি ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দলগুলো দেশের উন্নয়নে, জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হোসেন জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...