নতুন দল নিবন্ধন: সোমবার আবেদন আহ্বান করতে পারে ইসি

Date:

নতুন দল নিবন্ধন: সোমবার আবেদন আহ্বান করতে পারে ইসি নতুন দল নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৯ মার্চ) এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।
জানা গেছে, আগামী ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে ইচ্ছুক দলগুলোকে আবেদনের সময় দেওয়া হতে  পারে। এরপর যাচাই-বছাই শেষে শর্ত পূরণ সাপেক্ষে নতুন দলের নিবন্ধ দেওয়া হবে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯।
প্রতি সংসদ নির্বাচনের পূর্বে নতুন দলের নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বান করে ইসি।
জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সম্প্রতি ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন দল গঠন করেছেন। এছাড়া আরও কিছু নতুন দল হয়েছে এরই মধ্যে।
নতুন দল নিবন্ধন: সোমবার আবেদন আহ্বান করতে পারে ইসি এই গণবিজ্ঞপ্তি জারি হলে সবাই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...