নির্বাচন নিয়ে টালবাহানা মানা হবে না: অনিন্দ্য ইসলাম অমিত

Date:

নির্বাচন নিয়ে টালবাহানা মানা হবে না: অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ, আহত ও নির্যাতিতদের প্রতি আমরা কৃতজ্ঞ।  বছরের পর বছর জেলখাটা, গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের ঋণ শোধ হওয়ার নয়। সর্বশেষ অকুতোভয় ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছেন।
তিনি বলেন, রক্তদানকারী হাজারো মানুষের আকাঙ্ক্ষা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই গণতন্ত্র, মতপ্রকাশেন স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। এই ক্ষেত্রে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।
অনিন্দ্য ইসলাম অমিত  শনিবার বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি এই মাহফিরের আয়োজন করে।
ইফতার-পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দলের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব, জেলা সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দলের জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,  সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম,  মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু,  শহিদুল বারী রবু, আলহাজ আনিসুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমীর ফয়সাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী।
অনুষ্ঠান পরিচালনা করেন বাঘারপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন#

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...