ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভা

Date:

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন,যশোর কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।প্রেসক্লাব যশোরের আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে শুক্রবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. এম এ রশিদ।
সভায় যশোরসহ আশপাশের অঞ্চলে উন্নত হৃদরোগ সেবা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে পরামর্শ বিনিময় করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন কার্ডিয়াক মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতালের উপদেষ্টা ইব্রাহিম,ইংল্যান্ডের এনএইচএস-এর প্রাক্তন সিনিয়র ফেলো কার্ডিও থোরাসিক সার্জন ডা.সাইফুদ্দিন কিচলু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, ডা. চিন্ময় সাহা,অধ্যাপক মোস্তাক হোসেন সিম্বা, অ্যাডভোকেট আবু মুর্তজা, ডা.নাসিম রেজা, ডা. রফিকুল ইসলাম আরজু, ডা. নবনীতা সাহা ও ডা. খান তাজউদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা হৃদরোগ প্রতিরোধ,জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা সেবার মানোন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
মতবিনিময়ের মূল লক্ষ্য ছিল যশোর অঞ্চলে হৃদরোগ চিকিৎসার মানোন্নয়ন,স্থানীয় চিকিৎসকও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ,এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
সভায় অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মী ও বিশেষজ্ঞরা হৃদরোগ সেবার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে, এই ধরনের উদ্যোগ যশোরকে একটি আধুনিক হৃদরোগ চিকিৎসাকেন্দ্রে রূপান্তরিত করতে সহায়ক হবে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...