ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে ৫ বছর নিষিদ্ধ বাংলাদেশের নারী ক্রিকেটার

Date:

বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলী আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আইসিসির দুর্নীতিবিরোধী কোডের পাঁচটি ধারা ভঙ্গ করেছেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহেলীর শাস্তির বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গতকাল (১০ ফেব্রুয়ারি) থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের জার্সিতে খেলেছেন সোহেলী। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

পরে শুনানিতে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকু) কাছে দায় স্বীকার করেছেন সোহেলী।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...