ফিঙ্গার প্রিন্ট দিয়ে জাতীয় পরিচয়পত্রের দাবিতে যশোরে পর্দানশীল নারীদের মানববন্ধন

Date:

ফিঙ্গার প্রিন্ট দিয়ে জাতীয় পরিচয়পত্রের দাবিতে যশোরে পর্দানশীল নারীদের মানববন্ধন চেহারা নয়, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাই করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছে পর্দানশীল নারীরা। ‘পর্দানশীন নারীদের এনআইডি না দেওয়া মানবতাবিরোধী অপরাধ’—এই স্লোগানকে সামনে রেখে ১৬ বছর ধরে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদ জানান তারা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় যশোর কালেক্টরেট ভবনের সামনে যশোর জেলা পর্দানশীন মহিলা আঞ্জুমান-এর আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে যশোর শহরের বিভিন্ন এলাকা থেকে আসা নারীরা এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ছবি তোলার শর্তের কারণে পর্দানশীল অনেক নারী দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত হচ্ছেন। তারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে এনআইডি প্রদান করার দাবি জানান।
ফিঙ্গার প্রিন্ট দিয়ে জাতীয় পরিচয়পত্রের দাবিতে যশোরে পর্দানশীল নারীদের মানববন্ধন মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল যশোর জেলা নির্বাচন অফিস ও শিক্ষা অফিসে স্মারকলিপি প্রদান করে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...