ফেসবুকে লোনের প্রলোভনে প্রতারণা: যশোরে আরও এক প্রতারক গ্রেপ্তার

Date:

ফেসবুকে ‘অনলাইন লোন সার্ভিস’ পেজে লোন দেওয়ার ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে বিকাশ একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের আরেক সদস্য হৃদয় হাওলাদার (২৭)কে গ্রেপ্তার করেছে পিবিআই যশোর।

পিবিআই সূত্রে জানা যায়,অনলাইন ও স্থানীয় পত্রিকার মাধ্যমে প্রতারণার বিষয়টি পুলিশ সুপার, পিবিআই যশোরের নজরে এলে অনুসন্ধান শুরু করে পিবিআই’র। তদন্তে গত ২৫ মে প্রতারক সৈয়দ আলী আফতাব রিজভী (২১) ও সাইফুল (২২) কে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই যশোর শহরের ধর্মতলা যাত্রীছাউনি এলাকা থেকে হৃদয় হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি স্যামসাং মোবাইল ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে হৃদয় জানায়,তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য, যারা ফেসবুকে লোনের অফার দিয়ে সরল মানুষদের ফাঁদে ফেলে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

গ্রেপ্তারকৃত হৃদয় হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে রয়েছে বলে জানিয়েছেন পিবিআই যশোরের পক্ষ থেকে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...