বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

Date:

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশআগামী মাসে দ্বিপাক্ষিক সিরিজে অংশ বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের সূচি বুধবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই।

সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। এই সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজ শেষে ২৫ জুলাই দেশে ফিরে যাবে পাকিস্তান দল।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন এই দ্বি-পক্ষীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের বৈঠকে।

বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জ সফরে যাবে পাকিস্তান দল। সেই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...