বিএনপির স্থায়ী কমিটির সভা, বিকেলে সংবাদ সম্মেলন

Date:

বিএনপির স্থায়ী কমিটির সভা, বিকেলে সংবাদ সম্মেলন
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

এ নিয়ে মঙ্গলবার (২৭ মে) বিকেল তিনটায় দলটির গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৬ মে) রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় লন্ডন থেকে ভার্চু্যয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দলের আলোচনার বিষয়বস্তু পর্যালোচনা করা হয়। এছাড়াও, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও বৈঠকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন এবং প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ের উত্তপ্ত পরিস্থিতি নিয়েও আলোচনা ও পর্যালোচনা হয় বলে জানা গেছে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...