বিশ্বকাপের সুপার সিক্সে যাদের প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ

Date:

 

মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের বাধা পেরিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার সেই সুপার সিক্স পর্বের প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে বাংলাদেশের। যেখানে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

সুপার সিক্সে পর্বে দু গ্রুপে ভাগ হয়ে খেলবে তিনটি করে দল। যেখানে গ্রুপ-১ এ লড়বে বাংলাদেশ, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে গ্রুপপর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে জেতে বাংলাদেশ। গ্রুপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ। অন্যদিকে ‘এ’ গ্রুপে শীর্ষ হয়ে ভারত এবং তৃতীয় হয়ে ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করে সুপার সিক্স।

সুপার সিক্স পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত। রোববার কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে ভারতের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর মঙ্গলবার একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইন্ডিজ।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...