বেনাপোলে এক দিনের ব্যবধানে আবারও বোমা বিস্ফোরন

Date:

বেনাপোল প্রতিনিধি: আবারও আতঙ্ক সৃষ্টির জন্য একদিনের ব্যবধানে বেনাপোল চেকপোষ্ট এলাকার বড়আঁচড়া আশরাফ এর মোড়ে দুবৃত্তরা বোমা বিস্ফোরন ঘটিয়েছে। সোমবার ২৭ জানুয়ারী দুপুর ১.৩০ টার সময় এ বোমা বিস্ফোরিত হয়।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে দুই জন মোটর সাইকেল আরোহী আশরাফ এর মোড় এর লিংক রোডের কাস্টমস এর স্কানিং মেশিনের পাশে এ শক্তিশালী বোমাটি বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। এদের দুই জনের মাথায় হেলমেট পরাহিত ছিল । যার কারনে এরা কারা তা সনাক্ত করা যায়নি। এ সময় ভয়ে এলাকার মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। তবে কোন হতহতাতের ঘটনা ঘটেনি।

বেনাপোল পোর্ট থানার ওসি মো: রাসেল মিয়া বলেন, কে বা কারা আতঙ্ক ছড়িয়ে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য গত ২৬ জানুয়ারী একই সময় চেকপোষ্টের আন্তর্জাতিক বাস টার্মিনালের সামনে বোমা বিস্ফোরন ঘটিয়ে দুবৃত্তরা পালিয়ে যায়।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...