বেনাপোল কাস্টমস ”শার্টডাউন” কর্মসুচীতে আমদানি রপ্তানি বন্ধ

Date:

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বেনাপোল কাস্টমস হাউসে শনিবার (২৮ জুন) কোন কাজ হয়নি। কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীণ ও লোড-আনলোড বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের অনুমোদন করা ছয় ট্রাক পণ্য সকালে আমদানি হলেও কোনো পণ্য রপ্তানি হয়নি। ফলে আমদানি রফতানি বানিজ্যে বিরুপ প্রতিক্রিয়া পড়তে পারে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিছু দিন ধরে প্রতিদিন অর্ধদিবস কলমবিরতি চলেছে বেনাপোল কাস্টমস হাউসে। আজ শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বাড়ছে পণ্যজট। আমদানি রপ্তানি বাণিজ্যে পড়ছে বিরূপ প্রভাব।

বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের অনুমোদন করা ছয় ট্রাক পণ্য আমদানি হয়েছে। কাস্টমসের কোথাও কাজ হচ্ছে না।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আবদুর রহমান খানের অপসারণ এবং ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের দাবির সঙ্গে বেনাপোল কাস্টমস একাত্মতা ঘোষণা করে শনিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।

কাস্টম হাউসের গেটে ব্যানার ঝুলিয়ে দিয়েছে কাস্টমস কর্তৃপ। কর্মবিরতির অন্য দিনগুলোতে আগে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্টাফরা অনলাইনে কাস্টমসে বিল অফ এন্টি দাখিল করতেন। আজ তাদের এন্টি শাখা বন্ধ করে বাইরে যেতে বলা হয়েছে। অধিকাংশ সময়ই কাস্টম হাউসের প্রধান গেট বন্ধ রেখেছেন তারা। এর আগে কর্মবিরতির দিন আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। কিন্তু আজ শনিবার কার্গো শাখাতে কাস্টমসের কোনো কর্মকর্তা কর্মচারী যাননি।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...