ব্যাটিং ধসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Date:

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতকে হারাতেই হতো। কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল সে লক্ষ্যে সফল হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে ভারতের কাছে তারা হেরে গেছে ৮ উইকেটে। এক ম্যাচ বাকি থাকলেও ভারতের কাছে হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

সুপার সিক্সে বাংলাদেশের গ্রুপ থেকে শীর্ষ দুই দল হিসেবে সেমির টিকিট কাটা হয়ে গেছে অস্ট্রেলিয়া ও ভারতের। তাই আগামী ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুনিয়র টাইগ্রেসদের ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।

রোববার (২৫ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে সুপার সিক্সে গ্রুপ ওয়ানের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু এদিন ব্যাটাররা মোটেই সুবিধা করতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মোটে ৬৪ রান তুলতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

দলীয় ৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। দুই অঙ্ক ছুঁতে পারেননি শুরুর পাঁচ ব্যাটারের কেউ।

ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ১৪ রান করে মাওয়া লেগ বিফোরের ফাঁদে পড়লে ভাঙে সে জুটি। ২৯ বলে দলীয় সর্বোচ্চ ২১ রান আসে অধিনায়ক সুমাইয়ার ব্যাটে। ভারতের বাঁহাতি স্পিনার বৈষ্ণবি শর্মা ১৫ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।

সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাট চালান ভারতীয়রা। তাতে ৭.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। সাজঘরে ফেরার আগে ওপেনার গঙ্গাদি তৃশা খেলেন ৩১ বলে ৪০ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...