ভারতের মণিপুরে ভূমিকম্প, কাঁপল ঢাকাও

Date:

ভারতের মণিপুর রাজ্যে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার মৈরাং এলাকার কাছাকাছি। এর কেন্দ্রস্থলের গভীরতা ৪৬ দশমিক ৬ কিলোমিটার।

অন্যদিকে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র জানায়, মণিপুরে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল চূরাচাঁদপুরে। এর এর কেন্দ্রস্থলের গভীরতা ৪০ কিলোমিটার।

গভীর রাতে ভূমিকম্পে সিলেটও কেঁপেছে। তবে ভূমিকম্পের প্রভাবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...