যশোর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে বিভিন্ন মেয়াদের কারাভোগ শেষে দেশে ফিরছেন ১২জন

Date:

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে দুই নারীসহ ১২ জন।এদের মধ্যে তিন জনের বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাতে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম হোসেন।

ফেরত আসারা হচ্ছেন,সাতক্ষীরার আশিকুর রহমান (২৫),গাজীপুরের সুমন সরকার (৩০), নরসিংদীর ওমর ফারুক (২৫), চাঁপাইনবাবগঞ্জের মিজান শেখ (২৮),খুলনার রিয়াজুল ইসলাম (২৫), মাদারীপুরের বেলাল মোল্লা (২৮), নড়াইলের রেজিনা খাতুন (২৫), সাগারি ফকির (২৮),বাগেরহাটের রবিউল হাওলাদার (২৫), মোকসেদ হাওলাদার (৩০), সাতক্ষীরার রুবেল গাজী (২৫)।

এদের মধ্যে গাজীপুরের সুমন সরকার, নরসিংদীর ওমর ফারুক ও খুলনার রিয়াজুল ইসলাম এর নামে দেশে একাধিক মামলা রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক(তদন্ত) ইব্রাহিম হোসেন জানান,তারা অবৈধভাবে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান। সে দেশে অবস্থানকালে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে আদালতে সোপর্দ করে।আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে ভারতের দমদম সেন্ট্রাল কারাগারে পাঠায়।কারাভোগ শেষে দু’দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...