মাঝরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

Date:

মাঝরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২ রাজধানীর মোহাম্মদপুর বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে বসিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওয়ারলেস অপারেটর আব্দুর রব দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছে। তবে মোট কতজন আটক হয়েছে সেটি জানেন না তিনি।
মাঝরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২ এদিকে, সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ান সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী সেনাবাহিনীর ওপর অতর্কিত গুলি চালায়। তখন সেনাবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়। এই ঘটনায় সেনাবাহিনীর কেউ আহত হয়নি। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
সংক্ষিপ্ত সূত্র আরও জানায়, অভিজানে অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...