মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানি, তারেক রহমানের শোক

Date:

মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৬ মার্চ) তারেক রহমান তার ফেসবুক ও ইনস্ট্যাগ্রাম আইডিতে দেওয়া পৃথক স্ট্যাটাসে এ শোক প্রকাশ করেন।
তিনি লিখেন, মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকল পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও লিখেন, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে সংহতি প্রকাশ করছে এবং ক্ষয়ক্ষতির দ্রুত পুনঃপূরণের আশা করছে।
প্রসঙ্গত, মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিডো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। এ ঘটনায় নিহতের সংখ্যা ১৪৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন আরও ৭ শতাধিক মানুষ।
এদিকে, ভূমিকম্পে থাইল্যান্ডের ব্যাংককে সরকারি অফিসের নির্মাণাধীন একটি ৩০তলা বিশিষ্ট আকাশচুম্বী ভবনধসে পড়ে। এতে সাত জন নিহত এবং ৮১ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...