যবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

Date:

যবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ ২৫ এপ্রিল বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যবিপ্রবিতে ‘সি’ ইউনিটে ১৫৬০টি আসনের বিপরীতে ৯৬.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। কেন্দ্রীয় কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ কামাল হোসেন জানান, শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় শুধুমাত্র একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় চত্বরজুড়ে নির্দেশনা সংবলিত ডিজিটাল ব্যানার, স্বেচ্ছাসেবকদের সহায়তা ও নিরাপত্তা জোরদারের মাধ্যমে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। উপাচার্য ও কোষাধ্যক্ষ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, ২ মে ‘বি’ ইউনিট ও ৯ মে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...