যশোরের পুলেরহাট বাজার থেকে অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেফতার

Date:

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সদরের পুলেরহাট বাজার এলাকা থেকে অজ্ঞান পার্টির এক মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ ।
র‌্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে (১৫ মে) সন্ধ্যায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আবু সাঈদ শেখ (৪১) নামের ওই ব্যক্তিকে আটক করে। তিনি নড়াইল জেলার মীরাপাড়া (আটেরহাট) গ্রামের মৃত জব্বার শেখের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে আবু সাঈদ স্বীকার করেছে যে, সে ও তার কয়েকজন অজ্ঞাতনামা সহযোগী সাধারণ মানুষকে টার্গেট করে চেতনানাশক খাবার খাইয়ে অজ্ঞান করে মালামাল লুট করত।
র‌্যাব জানায়, আটককৃত আবু সাঈদের বিরুদ্ধে প্রতারণা, চুরি, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সড়ক পরিবহন আইনে মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের পর তাকে একটি মামলায় সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...