যশোরের শীর্ষ সন্ত্রাসী হানিফের স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার অস্ত্র-বোমা উদ্ধার

Date:

যশোরে শীর্ষ সন্ত্রাসী বোমারু হানিফের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও বোমা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার খুলনা নগরীর নিরালা আবাসিকের ২৯নম্বর রোডের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, আলিম(২২), শান্ত ইসলাম(২৬) এবং সাদিয়া(১৯)। তাঁরা সবাই যশোর জেলার বাসিন্দা। এর মধ্যে সাদিয়া যশোরের শীর্ষ সন্ত্রাসী হানিফ ওরফে বোমারু হানিফের স্ত্রী।

কেএমপির এডিসি (মিডিয়া) আহসান হাবীব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনায় অভিযান চালিয়ে হানিফের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল,পলিথিনে মোড়ানো সুইজ গিয়ার,দুটি তাজা ককটেল, শটগানের গুলি (কালো), ৫টি জালের কাঠি, গুনো তার ও দুটি কালো রঙ্গের স্কচটেপ উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...