যশোরে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

Date:

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকালে যশোর টাউন হল মাঠে নিউজ পোর্টাল ‘ওয়ান নিউজ বিডি’র পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

‘ওয়ান নিউজ বিডি’র সম্পাদক আল মামুন শাওনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কর্মার্সের সভাপতি মিজানুর রহমান খান,

সম্পাদক সোহানুর ইসলাম সোহান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রেজা দুলু, যশোর প্রেসক্লাবের সভাপিত জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজ সেবক শরিফুল দৌলা ছটলু প্রমুখ।
অনুষ্ঠানে ৭৫জন দরিদ্র নারীদের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...