যশোরে কভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

Date:

যশোরে কভার ভ্যানের ধাক্কায় আতাউর মৃধা (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে যশোর নড়াইল সড়কের ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী নড়াইল জেলার কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মন্তাজ মৃধার ছেলে।
নিহত আতাউর মির্ধার চাচাতো ভাই মনজুরুল মৃধা জানাই বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে যশোরের উদ্দেশ্যে আসে পথিমধ্য যশোর নড়াইল সড়কের ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের সামনে পৌছালে বিপরীতমুখী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কভার ভ্যান তাকে ধাক্কা দেয় এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ও পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে।
কোতোয়ালি থানার উপ পরিদর্শক এসআই ওয়াহিদুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক কভার ভ্যান আটক আছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...