যশোরে করোনায় আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু

Date:

যশোর প্রতিনিধি: যশোরে মোঃ ইউসুফ (৪২) নামে এক করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মোঃ ইউসুফ (৪২) জেলার মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মাহমুদ কাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হোসাইন সাফায়েত জানান, গত (১৩ জুন) কিডনির সমস্যা নিয়ে হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন।

ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় ভিকটিমের অক্সিজেনের লেভেল নিচে নেমে গেলে ১৮জুন যশোরের একটি বেসরকারি হাসপাতালে মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করালে পরীক্ষায় করোনা পজিটিভ হন।

এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত পৌনে ১ টায় তার মৃত্যু হয়। এছাড়াও আরো একজন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...