যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল জুলাই গণহত্যার বিচারের দাবি

Date:

যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল,এটিএম আজহারের মুক্তি ও জুলাই গণহত্যার বিচারের দাবি জুলাই গণহত্যা,শাপলা চত্বরে হত্যাকাণ্ড,পিলখানা হত্যা এবং ফ্যাসিবাদ আমলে গুম-খুনের বিচারসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার জেলা শাখার উদ্যোগে জজকোর্ট মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মণিহার জিরো পয়েন্টে মিছিলটি শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবির যশোর শহর সভাপতি আহমেদ ইব্রাহিম। বক্তব্যে তিনি এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও সকল রাজনৈতিক মামলার প্রত্যাহার দাবি করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে গঠিত মামলায় জামায়াত-শিবির নেতাদের দমন করছে এবং বিচার প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট।
তারা অবিলম্বে রাজনৈতিক বন্দিদের মুক্তি ও সকল গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...