যশোরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Date:

যশোরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গতকাল রোববার দিনব্যাপী যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।
প্যারেডে অংশগ্রহণকারী সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সরকারি পোশাক ও টার্নআউট পরিদর্শন করে পুলিশ সুপার সন্তুষ্টি প্রকাশ করেন। পরে তিনি জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন যশোর পুলিশ লাইন্সের আরআই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনসহ সকল ইউনিটের অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...