যশোরে ফেনসিডিলের মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড একজন বেকসুর খালাস

Date:

যশোরে ফেনসিডিল রাখার অপরাধে যশোরের একটি আদালত শাবানা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। শনিবার দুপুরে স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। এ মামলার শফিকুল আউলিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হয় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।
মামলার রায় দণ্ডিত আসামি শাবানা‌ বেগম যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের আলিমুদ্দিন গাজীর কন্যা।
আদালত থেকে মামলার তথ্য অনুযায়ী জানা যায় ২০১৬ সালের ১৭ জুলাই রাত ৮টার দিকে শার্শা উপজেলার জামতলা বিশ্বাস ব্রিকসের সামনে থেকে শাবানা বেগম নামে এক নারীকে ৫০ বোতল ফেনসিডিলসহ পুলিশ তাকে আটক করে এ সময় তার সহযোগী সহযোগী শফিকুল আউলিয়া পালিয়ে যায়।
 এ ঘটনায় যশোরের শার্শা থানার এসআই মুরাদ হোসেন বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন।
এই মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাবানা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি শফিকুল আউলিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
রায় ঘোষণা শেষে দণ্ডিত শাবানা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...