যশোরে ভারত ও পাকিস্তানের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যশোরে মানববন্ধন

Date:

যশোরে ভারত ও পাকিস্তানের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যশোরে মানববন্ধন পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে যশোরে মানববন্ধন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, এ যুদ্ধে ভারত, পাকিস্তানের জনগণের সমর্থন নেই। এটি দুটি দেশের সরকারে মধ্যে যুদ্ধ।
 পারমাণবিক শক্তিধর দেশ দুটি যুদ্ধ অব্যাহত রাখলে দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনৈতিক বিপর্যয়ে পড়বে। ফলে আলোচনার মাধ্যমে এ যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...