যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার, মোবাইল কোর্টে অর্থদণ্ড ও কারাদণ্ড

Date:

যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার, মোবাইল কোর্টে অর্থদণ্ড ও কারাদণ্ড যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “ক” সার্কেল, যশোর-এর উপপরিচালক মো. আসলাম হোসেনের নেতৃত্বে শংকরপুর বাস টার্মিনাল এলাকায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে শংকরপুর মুক্তিযোদ্ধা কোয়ার্টারের মৃত ইউসুফ আলীর ছেলে মো. ইয়াছিন (২৬)-কে ১০০ গ্রাম গাঁজাসহ, বেজপাড়া রানার অফিস এলাকার দৌলতখার ছেলে মো. সাজেদুর রহমান সাজু (২৯)-কে ৫০ গ্রাম গাঁজাসহ এবং চাঁচড়া পার হাউজ এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সাগর আলী (২৬)কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। মোবাইল কোর্টে তিন আসামিকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হয়। এর মধ্যে মো. ইয়াছিনকে ১,০০০ টাকা অর্থদণ্ডসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অপর দুইজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, যশোর জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...