যশোরে শয়তানের নিঃশ্বাস প্রয়োগে ইজিবাইক ছিনতাই

Date:

যশোরে শয়তানের নিঃশ্বাস প্রয়োগে ইজিবাইক ছিনতাইযশোর শহরে অভিনব কায়দায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্প্রে প্রয়োগ করে একটি ইজিবাইক ছিনতাই করেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুক্তভোগী ইজিবাইক চালক মোঃ ফজের আলী (৪১) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ফজের আলীর বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকার হান্নানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে ফজের আলী প্রতিদিনের মতো তার নিজস্ব ব্যাটারিচালিত নীল রঙের ইজিবাইক (চেসিস নং: JD 20258728 RE, মটর: 48V-2500W,যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা) চালিয়ে যশোর কোর্ট মোড়ে অবস্থান করছিলেন। এ সময় দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার ইজিবাইকে যাত্রী হিসেবে ওঠেন এবং চাচড়া মোড়ে যাওয়ার কথা বলেন।
তাদের মধ্যে একজন চালকের পাশের সিটে ও অপরজন পেছনে বসেন। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পাশের যাত্রী চালক ফজের আলীর শরীরে একটি অজানা ধরনের স্প্রে প্রয়োগ করেন। এরপর যশোর জিলা স্কুলের সামনে পৌঁছালে যাত্রীরা ইজিবাইক থামাতে বলেন। ফজের আলী জানান, তখন তিনি সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং যাত্রীরা যা বলছিলেন, তাই করছিলেন।
একপর্যায়ে প্রতারকরা তাকে রাস্তার পাশে নামিয়ে বসিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রায় ১০ মিনিট পর ফজের আলী স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং বুঝতে পারেন তার ইজিবাইকটি প্রতারক চক্র প্রতারণা করে নিয়ে গেছে।
এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান কবির তদন্ত করছেন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...