যশোরে স্বামীর হাতে স্ত্রী খুন

Date:

যশোরে স্বামীর হাতে স্ত্রী খুন যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে পারিবারিক কলহের জেরে রেক্সোনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ তার স্বামী রাকিবুল ইসলাম সিজার (৪৫)-এর হাতে নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আসামি রাকিবুল ইসলামের প্রথম স্ত্রী ঢাকায় থাকেন, তবে তাদের কন্যাসন্তান বাবার সঙ্গেই বসবাস করে। তিনি মাঝে মাঝে মেয়ের জন্য মিষ্টি বা খাবার কিনে আনতেন, যা নিয়ে দ্বিতীয় স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো।
আজ সকালে একই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে রাকিবুল ইসলাম কাজে বের হতে চাইলে রেক্সোনা খাতুন তাকে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাকিবুল ইসলাম রাগান্বিত হয়ে পাশে থাকা বাঁশ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেক্সোনা খাতুনের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
যশোরে স্বামীর হাতে স্ত্রী খুন ঘটনার সংবাদ শুনে যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এসআই মোঃ মিজানুর রহমান সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে আসামি রাকিবুল ইসলাম সিজার পলাতক রয়েছে। পুলিশ হত্যার সঠিক কারণ উদঘাটন ও আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...