যশোরে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

Date:

যশোরে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যশোর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
 মিছিলটি সোমবার বিকেলে শহরের লালদির্ঘিস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয় এবং যশোর শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
যশোরে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল মিছিলে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল,সদস্য সচিব রাজিদুর রহমান সাগর,সিঃযুগ্মআহবায়ক আলী হায়দার রানা সহ সদর উপজেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১৭ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে মোস্তফা আমীর ফয়সালকে আহ্বায়ক, রাজিদুর রহমান সাগরকে সদস্য সচিব এবং আলী হায়দার রানাকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...