যশোরে ৪ পিস স্বর্ণবারসহ এক পাচারকারী আটক

Date:

যশোরের কোতোয়ালী থানাধীন রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত ব্যক্তি ফরিদপুর জেলার বনমালীপুর উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (৩১)।

বিজিবি জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহলদল অভিযান চালায়। এ সময় অমিত বিশ্বাসের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪৬৬.৪৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমিত বিশ্বাস জানায়, ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্টা করছিল।

জব্দ স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদক, রূপা, হুন্ডি ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান চলছে। আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...