যশোর কালেক্টরেটে স্থানীয় সরকার দিবস পালিত

Date:

যশোর কালেক্টরেটে স্থানীয় সরকার দিবস পালিত  ব্যানার, ফেস্টুন ও বেলুন উড়িয়ে যশোরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। যশোরের ঐতিহ্যবাহী কালেক্টরেট চত্বরে দিবসটির শুভ উদ্বোধন ঘোষনা করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।এসময় যশোরে স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান,
যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান,প্রশাসনিক কর্মকর্তা এস এম শাহিন,এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ,এনডিসি মাহির দেয়ান আমিনসহ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধিনস্থ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে জেলঅ প্রশাসকের নেতৃত্বে একটি র‍্যালী কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে। পরে দিবসটি স্মরণে কালেক্টরেট অমিত্রাক্ষর সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
যশোর কালেক্টরেটে স্থানীয় সরকার দিবস পালিত ডিডিএলজি ও যশোর পৌর সভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন স্তরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সভার বক্তাবৃন্দ।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...