যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটিতে চাঁচড়া ইউনিয়নের কৃতি সন্তান মিলন মাহমুদ বকুল, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়কের দায়িত্ব পাওয়ায় মঙ্গলবার ১০ নং চাঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের মিষ্টি মুখ ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: শিমুল হুসাইন ও সদস্য সচিব আলা আমিন হোসেন, যুগ্ম আহবায়ক মহাসিন আলী, সদস্য আব্দুল আল মামুন, শামীম হোসেন, ১নং ওয়ার্ডের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজগর আলী, ২নং ওয়ার্ডের সভাপতি রাজু আহমেদ, ৫নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম, ৭নং ওয়ার সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাহাদুর, প্রচার সম্পাদক শাহিন হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি মো: বারেক হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস আলী ও আসাদুল, ৯নং ওয়ার্ডের সভাপতি আলা আমিন হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

