যশোর শার্শা সীমান্তে অস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক

Date:

যশোর শার্শা সীমান্তে অস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে আটটার দিকে সীমান্তের পাঁচভুলোট সর্দারপাড়ায় অভিযান চালিয়ে আব্দুল মজিদ (৪৮) ও ইছা সর্দার (৫০) নামে দুইজনকে আটক করা হয়।

আটকদের কাছ থেকে ২টি ৯ এমএম পিস্তল (মার্কিন তৈরি), ২টি খালি ম্যাগাজিন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
যশোর সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পিস্তলগুলো মাটির নিচে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...