যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এম এলতাস উদ্দিনের ইন্তেকাল

Date:

যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এম এলতাস উদ্দিনের ইন্তেকাল যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এম এলতাস উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১১ মে রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার ধানমন্ডির বাসভবনে ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ১৯৮৩-৮৪ সালে যশোর শিক্ষা বোর্ডের পঞ্চম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর ছেলে অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির জানান, ঢাকার বনানী ও রাজশাহীতে জানাজা শেষে আজ ১২ মে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন স্কুল প্রাঙ্গণ ও নিজ গ্রামের বাড়ি চাঁদলাইতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক এলতাস উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডীনসহ বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষসহ শিক্ষক-চিকিৎসক-শিক্ষার্থীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...