রাইটস যশোরের উদ্যোগে হাফওয়ে হোমের জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত

Date:

রাইটস যশোরের উদ্যোগে হাফওয়ে হোমের জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত  মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেনাপোলে অবস্থিত হাফ ওয়ে হোমের জেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের পরিচালক (কর্মসুচি) প্রদীপ দত্ত।
 অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব যশোর এর সাধারন সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক জাকির হোসেন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আনিছুর রহমান, সদর কোর্ট পরিদর্শক রোকসানা খাতুন,জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ পরিচালক আবুল হোসেন,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন,জেলা কর্মসংস্থাান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান,সাংবাদিক নূর ইসলাম প্রমুখ।
আইওএম ও কোইকার আর্থিক সহযোগিতায় পরিচালিত বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত কর্মসুচি শীর্ষক প্রকল্পের আওতায় বেনাপোল হাফওয়ে হোম এর পক্ষ থেকে সভাটির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার তার বক্তৃতায় বলে, প্রত্যাগত সারভাইভারদের সুরক্ষা সেবা নিশ্চিত করনে উদ্যোগটি মহৎ।
জেলা প্রশাসন এই হোমের সার্বিক সহযোগিতা দিতে বদ্ধপরিকর। তিনি আশা করেন এই সভার মাধ্যমে সারভাইভারদের আবাসন, চিকিৎসা ও মনোসামাজিক সহায়তাসহ সরকারী ও বেসরকারী যাবতীয় পরিসেবা প্রাপ্তিতে অনন্য ভূমিকা রাখবে। সভায় সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন রাইটস যশোরের উপ-পরিচালক (কর্মসুচি) এস এম আজহারুল ইসলাম।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...